জামালগঞ্জে ‘শান্তি—সম্প্রীতি প্রতিষ্ঠায়  নাগরিক ভাবনা’ শীর্ষক সভা

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ২০:০৫

সু.খবর ছবি

দল—মত, ধর্ম—বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করে একটি শান্তিপূর্ণ জামালগঞ্জ গড়ে তোলার আহবান জানিয়েছেন উপজেলার বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা বলেন, রাজনীতি হবে শান্তিপূর্ণ, দায়িত্বশীল এবং জনগণের কল্যাণমুখী। শান্তি ও সম্প্রীতির এই পরিবেশ বজায় রাখতে সমাজের সব শ্রেণি—পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


মঙ্গলবার সকালে জামালগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে ‘শান্তি—সম্প্রীতি প্রতিষ্ঠায় নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) জামালগঞ্জ।


পানি উন্নয়ন বোর্ড জাতীয় পরিষদের সদস্য ও সুনামগঞ্জ প্যান সমন্বয়কারী নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং পিএফজি সদস্য আল—আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাঠ সমন্বয়কারী কুদরত পাশা।


মতবিনিময় সভায় বক্তব্য দেন পিএফজির পিস অ্যাম্বাসেডর আলেয়া বেগম, জামালগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন রায়, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালিক, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আক্কাস মুরাদ, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আল—আমীন, ইউপি সদস্য বেবী রানী, অর্চনা দাস ও শারমিনা, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সাদিকুর রহমান স্বাধীন, শরীফ আহমদ, সালমা আক্তারসহ অন্যান্যরা।

 


সভায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।আলোচনা শেষে বক্তারা একটি সংঘাতমুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতির জামালগঞ্জ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের সর্বসম্মত অঙ্গীকার ব্যক্ত করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার