প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ২০:০৮
সু.খবর ছবি
জামালগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে দারুস সুন্নাহ মাদানিয়া মাদরাসা জামালগঞ্জ এর উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আলতাফুর রহমানের সভাপতিত্বে ও মাদরাসা শিক্ষক মাওলানা এহসানুল হক’র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সুপার ভাইজার মাওলানা জয়নাল আবেদীন, জুলাই যোদ্ধা জুনায়েদ আহমদ, আবু সুফিয়ান, সাইদিল মুরসালিন, সাদিকুর রহমান স্বাধীন, সৈয়দ দ্বীন ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মাছরুফ আহমদ, মাওলানা মাহদী হাসান, মাওলানা মারুফ আহমদ,মাওলানা বায়েজিদ আহমদ, মাওলানা ইমরান আহমদ, মাওলানা দ্বীন ইসলাম, খায়রুজ্জামান, মাওলানা ওলিউর রহমান, হাফিজ তাহির আহমদ প্রমুখ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন