প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ২০:১১
সু.খবর ছবি
জগন্নাথপুরে জগন্নাথপুরে মিরপুর ইউনিয়নের গড়গড়িয়া গ্রামে সংগঠিত সেলিম মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় মামলার এজারভূক্ত ৮ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দিবাগতে রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) র্যাব—৯ সুনামগঞ্জ ও র্যাব—১৩ সিপিসি—২ নীলফামারীর একটি যৌথ টিম পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার তেতুলিয়া ডাঙ্গাপাড়া এলাকা থেকে পলাতক আসামীদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো— উত্তর গড়গড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে কাজল মিয়া (৪০), ফুল মিয়া (৩০), দুলাল মিয়া (৩৮), মৃত আব্দুল সাত্তারের ছেলে হিরন মিয়া (৪৪), রাজিক মিয়া (৩৯), আতিক মিয়া (৩৪), আশিক মিয়া (৩৭) ও হিরন মিয়ার ছেলে রাজু মিয়া (২৪)।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) — ৯ এর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব—৯ সুনামগঞ্জ ও র্যাব—১৩ সিপিসি—২ নীলফামারীর সহযোগিতায় সোমবার গভীররাতে একটি পঞ্চগড়ের তুলিয়া উপজেলার তেতুলিয়া ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামীদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)— ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ জুলাই উত্তর গড়গড়ি গ্রামের লাল মিয়ার ছেলে জিয়াউল হক এবং একই গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে জমির আলীর মধ্যে পূর্ব বিরোধের জের হামলা সংঘর্ষের ঘটনায় সেলিম মিয়া নিহত হন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন