মধ্যনগর সীমান্তে ভারতীয় ২৮ গরু আটক

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ০৯:৫৩

মধ্যনগর সীমান্ত এলাকায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ২৮টি গরু আটক ও একটি স্টিলবডি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৯ জুলাই) ভোর রাতে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধীন বাঙালভিটা বিওপির সদস্যরা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো আটক এবং নৌকা জব্দ করেন।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন সূত্র জানায়, একটি স্টিলবডি নৌকায় করে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ২৮টি মাঝারি আকারের গরু দেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজিবি সদস্যরা গরুগুলো আটক করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটক করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৩০ হাজার টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, আটক করা গরুগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার