সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ২৩:৪১

সুনামগঞ্জে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে দুই দিনব্যাপী স্কুল বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার এই প্রতিযোগিতা হয়। এতে সদর উপজেলার ১২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। বৃহস্পতিবার বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।

 


দুইদিনের বিতর্ক প্রতিযোগিতায় নির্ধারিত বিষয়ের ওপর দলীয় বির্তকে অংশ নেন শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়। রানার আপ হয়েছে মঙ্গলকাটা উচ্চবিদ্যালয়।
সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের বির্তাকিকেরা হলো পড়শি দাস লিখা, প্রদীপ্তা রায় ও ইফফাত মোকারম আতিকা। ইফফাত শ্রেষ্ট বক্তার পুরস্কার পায়। রানারআপ দলের বিতার্কিকেরা হলো সামিয়া ইসলাম, মাহতাব রোমান ও তাসমিয়া আলম।

 


প্রতিযোগিতায় মর্ডারেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লেখক-গবেষক সুখেন্দু সেন, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি কানিজ সুলতানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুনা লেইস, সমাজকর্মী মো. মুজাহিদুল ইসলাম মজনু। প্রতিযোগিতা আয়োজনে সমন্বয় করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ রাজু আহমেদ, সহযোগী হিসেবে ছিলেন শাহরিয়ার হক নাবিল। প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত সিলেট কার্যালয়।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার