সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত সুনামগঞ্জের খবর পরিবার

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ২৩:৩৫

সাফল্য ও গৌরবের ১৪ বছর পেরিয়ে ১৫তম বর্ষে পদার্পণ করেছে ‘দৈনিক সুনামগঞ্জের খবর’। এ উপলক্ষে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় পত্রিকা কার্যালয়ে সংবাদকমীর্দের আয়োজনে কেক কাটা হয়। অনুষ্ঠানে দৈনিক সুনামগঞ্জের খবর পরিবারের সদস্য ও পত্রিকার শুভানুধ্যায়ী গণমাধ্যমকমীর্রা উপস্থিত ছিলেন। 

 

 


এসময় সংক্ষিপ্ত স্মৃতিচারণায় জ্যেষ্ঠ সংবাদকমীর্রা বলেন, ১৪ বছর আগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জে পত্রিকাটি যাত্রা শুরু করেছিল। জেলার একঝাঁক তরুণ সংবাদকর্মীর হাত ধরে শুরু হওয়া এই পথচলা আজ পুরো জেলাবাসীর দর্পণে পরিণত হয়েছে। সুনামগঞ্জের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে ওঠা ‘দৈনিক সুনামগঞ্জের খবর’ শুধু জেলা সদরের নয়, বরং অজপাড়াগাঁ থেকে শুরু করে প্রতিটি উপজেলার সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে।
সাংবাদিকরা আরও উল্লেখ করেন, এনালগ যুগ থেকে শুরু করে ডিজিটাল যুগের আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করে পত্রিকাটি আজ সমসাময়িক ধারায় সফলভাবে এগিয়ে যাচ্ছে। স্থানীয় পত্রিকা হওয়া সত্ত্বেও প্রতিদিন নিয়মিত সম্পাদকীয় প্রকাশ এবং জাতীয় দৈনিকের মানের অনলাইন গেটআপ ও সংবাদ উপস্থাপন এ পত্রিকার অনন্য বৈশিষ্ট্য। সবাই আসলে ঘুম থেকে উঠে সুনামগঞ্জের খবর পত্রিকা দেখে এবং একটি বিশ্বাসের ও আস্থার জায়গা তৈরি হয়েছে। আমরা মনে করি সামনের দিনগুলো দৈনিক সুনামগঞ্জের খবর তার আস্থা এবং বিশ্বাসের জায়গাটা আরও বাড়িয়ে তুলবে।

 

 

 

 


এসময় জানানো হয় আগামী শীত মৌসুমে বড় আয়োজনে ১৫ বছর পূর্তি অনুষ্ঠান হবে। সেখানে সকল শুভানুধ্যায়ীদেরকে আমন্ত্রণ জানানো হবে। 
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও আইনজীবী আইননুল ইসলাম বাবলু, দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা কবি কুমার সৌরভ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে, প্রথমআলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক মাহবুবুল হাছান শাহীন, জাহাঙ্গীর আলম, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও জেনারেল প্র্যাকটিশনার ডা. কবীর উদ্দিন আহমদ, সংগ্রামের জেলা প্রতিনিধি অ্যাড. মহসিন রেজা মানিক, দৈনিক সুনামগঞ্জের খবরের চিফ রিপোর্টার ও এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের সিনিয়র স্টাফ রিপোর্টার ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার অ্যাড. এ আর জুয়েল, স্টাফ রিপোর্টার মো. ওয়ালী উল্লাহ সরকার, আশিক মিয়া, ইয়াকুব শাহরিয়ার, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি সাদিকুর রহমান চৌধুরী। 

 

 

 


এর আগে ফোকাস টিভির ম্যানিজিং ডিরেক্টর মেহেদী হাসান, চীফ নিউজ এডিটর লিপসন, ডিজিটাল ইনচার্জ তামিম রায়হান ও  স্টাফ রিপোর্টার রুহুল আমিন দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পঙ্কজ কান্তি দে এর হাতে ফুল দিয়ে বর্ষপূর্তির শুভেচ্ছা জানান। 

 

 


এছাড়াও সুনামগঞ্জ জার্নাল’র পক্ষ সম্পাদক ও প্রকাশক আল আমিন, সিনিয়র রিপোর্টার মোহাম্মদ নুর ও তাহমিদ আহমদ ফুলেল শুভেচ্ছা জানান।   
এসময় খবর পরিবারের সকল কমীর্রা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার