ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার আবিদ

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ২৩:৪৩

বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক। 


মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এই মনোনয়নের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয় পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল—এর নিয়োগ আদেশ বাতিলপূর্বক বাংলাদেশ সুপ্রীম কোর্টের ৮৬ জন আইনজীবীকে পুনারাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের ডেপুর্টি অ্যাটর্নি—জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।

 


ব্যারিস্টার আবিদুলের হকের বাবা প্রয়াত ফজলুল হক আছপিয়া সুনামগঞ্জ—৪ (সদর ও বিশ^ম্ভরপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক হুইপ ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির দীর্ঘদিন আহ্বায়ক ও সভাপতি ছিলেন।
সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার বাসিন্দা ব্যারিস্টার আবিদুল হক চট্রগ্রাম বিশ^ বিদ্যালয় ছাত্র থাকা অবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার