সিলেটে এনসিপির জুলাই পদযাত্রা

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ২৩:৩৯

হবিগঞ্জ—মৌলভীবাজারের পর সিলেটের গোলাপগঞ্জে কিছুটা বাধার মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা। সিলেট থেকে কানাইঘাটে পদযাত্রা স্থগিত করে আবার সেখানে পৌঁছেছে। এর আগে বিভিন্ন কর্মসূচিতে এনসিপির নেতাদের মুখে যথারীতি সরকারের কঠোর সমালোচনা। হবিগঞ্জ পরিস্থিতি দেখে সিলেটে বিজিবি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল জেলা প্রশাসন। তবে অনুমতি না মেলায় বিজিবি মোতায়েন হয়নি। 
দুপুর আড়াইটার দিকে কর্মসূচি শেষ করে উপজেলা অডিটোরিয়াম থেকে বের হওয়ার সময় তাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এই গাড়ি বহরে ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর গোলাপগঞ্জে প্রবেশ করলেই ছাত্রদলের নেতাকর্মীরা  ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। একইভাবে অডিটোরিয়ামে অনুষ্ঠান শেষে  বের হওয়ার সময়ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয়। পাশাপাশি গাড়ি বহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।


এদিকে এনসিপির এই কর্মসূচিকেঘিরে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের সড়কে পুলিশ, এপিবিএন সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিতি থাকলেও তাদের সামনেই এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

 


নাহিদ ইসলাম 
‘নতুন করে কাউকে আমরা স্বৈরাচারী শক্তি হতে দেবো না। আপনারা বালুর ট্রাক রাখেন, ট্রাক্টর রাখেন আর যা খুশি তা রাখতে পারেন এই বাধা আমরা অতিক্রম করবোই করবো’ বলে মন্তব্য করেছেন এনসিপির আহবায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের জুলাই শহিদদের প্রতি কমিটমেন্ট, দেশের জনগণের কাছে কমিটমেন্ট যে আমরা পুরাতন ফ্যাসিস্ট, যারা দেশবিরুধী শক্তি, যারা আধিপত্যবাদী শক্তি তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে কোনো সুযোগ দিবো না। ফলে তিনি ডিসেম্বরে আসবেন না কবে আসবেন সেটা ঢাকার মাটিতে পা রাখলেই দেখা যাবে ইনশাআল্লাহ। এবং নতুন করে কাউকে আমরা স্বৈরাচারী শক্তি হতে দিবো না। আপনারা বালুর ট্রাক রাখেন, ট্রাক্টর রাখেন আর যা খুশি তা রাখতে পারেন এই বাধা আমরা অতিক্রম করবোই করবো ইনশাআল্লাহ।

 


নাহিদ আরও বলেন, সাধারণ মানুষেরা ঠিক করবে কোন সমাবেশে যাবে কোন সমাবেশে যাবে না। কার পক্ষে ভোট দিবে কার পক্ষে দিবে না। কিন্তু আপনারা কথা বলতে গেলে এসে আক্রমণ  করবেন, পুলিশ এসে বাধা দিবে নিরাপত্তার নামে এগুলো বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। আপনারা নতুন কৌশল খুঁজে বের করেন। শেখ হাসিনাকে কপি কইরেন না। কারণ শেখ হাসিনাকে কপি করলে তাকে কীভাবে সরানো হয়েছে এটা এখানকার বাচ্চা বাচ্চা পোলাপানগুলাও জানে। তাই নতুন কৌশল আনলে আপনাদের জন্য সুবিধা হবে।


নাসীরুদ্দিন পাটওয়ারী
মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারেক রহমানের প্রত্যক্ষ মদদে বিভিন্ন জায়গায় এনসিপির ওপর হামলা হচ্ছে। এবং সেটা সরাসরি তারেক রহমান নির্দেশনা দিয়েছে। আর এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। 
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকাল ৫টায় সিলেটের কানাইঘাট উপজেলায় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার আগে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আরও বলেন, দেশে জঙ্গি শাসন শুরু হয়েছে। আমরা মনে করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দেবেন। বাংলাদেশের মানুষ নিরাপদে নেই। এবং আপনারা জানেন সালাউদ্দিন সাহেবেরে ছেলেকে একটি কোম্পানিতে বসানো হয়েছে। আমরা ডিটেলস এটা কয়েকদিন পরে আপনাদের সামনে নিয়ে আসবো। পুরো বাংলাদেশে সন্ত্রাসী রাজত্ব শুরু করেছে বিএনপি। আমরা এই সন্ত্রাসী রাজত্বের অবসান চাই। তারেক রহমানের প্রত্যক্ষ মদদে বিভিন্ন জায়গায় এনসিপির উপর হামলা হচ্ছে। এবং সেটা সরাসরি তারেক রহমান নির্দেশনা দিয়েছে। আর এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন।

 


পুলিশ আছে পুলিশ কোনো কাজ করে না উল্লেখ করে তিনি বলেন, বুঝাই যাচ্ছে পুলিশেরও প্রত্যক্ষ মদদ আছে। সাথে সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মিটিং করেছে এনসিপি নেতাকর্মীদের মারার। সেই মেরে ফেলার ষড়যন্ত্রের অংশ হিসেবেই বার বার আমাদের উপর হামলা হচ্ছে। কার কাছে বিচার চাইবো ? তারেক রহমানের কাছে? উনার কাছে বিচার চেয়ে লাভ নাই। আমরা বলেছি আমরা রাজপথে থাকবো। ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, গাড়িতে হামলা করে, শরীরে হামলা করে তারেক রহমান আমাদের প্রতিহত করতে পারবে না কিছুই করতে পারবে না।  রাজপথে থাকবো রাজপথেই আমরা প্রোগ্রাম করবো, যদি মেরে ফেলে রাজপথেই মেরে ফেলুক সমস্যা নাই। ইনশাআল্লাহ লড়াই চলবে। দেখা যাবে বাংলাদেশে সন্ত্রাসের হাত শক্তিশালী না কি গণতন্ত্রের হাত শক্তিশালী নাকি শান্তিুর হাত শক্তিশালী এটা প্রমাণ হবে। ইনসাফের রাজত্ব আমরা বাংলাদেশে কায়েম করব।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার