কমিউনিটি প্যারামেডিক কোর্সের নবীনবরণ 

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৭:৩০

সু.খবর ছবি

কমিউনিটি প্যারামেডিক কোর্সের নবীনবরণ ও কোর্স পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ধারারগাঁও—এর স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট এর ৪র্থ তলায় স্যানক্রেড কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটে কমিউনিটি প্যারামেডিক কোর্সের ২০২৬—২৭ শিক্ষা বর্ষের ১৩তম ব্যাচের নবীনবরণ ও কোর্স পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 


অধ্যক্ষ মি. পলাশ চিছামের সভাপতিত্বে ও সিপি শিক্ষার্থী প্রসেঞ্জিত পাল ও রিমা আক্তার’র সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা ও পবিত্র বাইবেল থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে নতুন ছাত্র—ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সকল সিপি ছাত্র/ছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হয়। 


দক্ষ কমিউনিটি প্যারামেডিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য অধ্যক্ষ সকল ছাত্র—ছাত্রীদের পরামর্শ দেন। শিক্ষার্থীর মনোভাব রেখে সকল বিষয়ে মনোযোগের সাথে ক্লাসে অংশগ্রহণ করে দক্ষ কমিউনিটি প্যারামেডিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহবান জানান এবং কোর্স সম্পন্ন করে প্রত্যন্ত অঞ্চলে দক্ষ স্বাস্থ্যকমীর্ হিসেবে মানব সেবায় নিজেদের আত্মনিয়োগ করার পরামর্শ দেন। তিনি মাল্টিমিডিয়ায় উপস্থাপনার মাধ্যমে কমিউনিটি কোর্স সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেন। 


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি প্যারামেডিক যুব কল্যাণ সংগঠন সুনামগঞ্জ এর সভাপতি মো. এনামুল হক ও ক্যাশিয়ার মো. মঞ্জুর আলী। এছাড়াও বক্তব্য রাখেন স্যানক্রেড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মি. উইলসন দালবৎ, শিক্ষক ডা. প্রিয়া রাণী, শিক্ষক ফরিদা বেগম, সিপি মো. আরিফুল ইসলাম এবং নবীন সিপিদের পক্ষ থেকে জাকির হোসেন প্রমুখ। 


অনুষ্ঠানে সিপি শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্ববোধক গান ও ইসলামিক গজল পরিবেশিত হয়। অনুষ্ঠানে নতুন ও পুরাতন ব্যাচের ৬০ জন ছাত্র—ছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য যে, ২০১৪ সাল থেকে সুনামগঞ্জ জেলায় ২ বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক কোর্সের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। প্রতি ব্যাচে ৪০ জন ছাত্র—ছাত্রী নিয়ে দক্ষ স্বাস্থ্যকমীর্ গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার