জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৭:৩৫

সু.খবর ছবি

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। 

 


সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ারের সঞ্চালনায় সভায় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরে আলম ফরাজী, জামালগঞ্জ সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কাজল চন্দ্র সাহা, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, মাওলানা আলতাফুর রহমান, জুলাইযোদ্ধা হাসান আল মাসুম, সাইদিল মুরসালিন, আরিফুল ইসলাম, আবু সুফিয়ান, বিফলা আক্তার, ওবায়দুল্লাহ সৈয়দ দ্বীন ইসলাম স্বপন প্রমুখ।

 


সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে পালনে প্রশাসন, রাজনৈতিক দল, জুলাইযোদ্ধা এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার