ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৮:৩৩

পার্কিং করা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা

সু.খবর ছবি

ছাতকে সড়ক দুর্ঘটনায় রজব আলী (৫০) ও মো. নুর উদ্দিন (৩৫) নামে দুইজন সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সিলেট—সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাতুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 


পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী লেনে পার্ক করে রাখা একটি ট্রাক (মেট্রো—ড—১১—৩১৬৪) এর পেছনে দ্রুতগতিতে এসে একটি নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নুর উদ্দিন (৩৫) ঘটনাস্থলে মারা যান। তিনি দোলারবাজার ইউনিয়নের জটি গ্রামের বাসিন্দা। গুরতর আহত মো. রজব আলী (৫০) কে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাসিন্দা। 

 


জয়কলস হাইওয়ে থানার এসআই জহিরুল ইসলাম ফোর্স সহ ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আহত সিএনজি চালক সহ ৩ যাত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এস আই জহিরুল ইসলাম দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা জয়কলস হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার