বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৬

বিশ্বম্ভরপুরে ইভটিজিং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, চুরি ও গরু চুরি বৃদ্ধি এবং আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা সুসংহতকরণসহ জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তারের সভাপতিত্বে সভা হয়।

 


সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিশেষ করে সম্প্রতি এলাকায় চুরি, গরু চুরি, ইভটিজিং, মাদক সেবন ও মাদক ব্যবসা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ব্যাপক আলোচনা করা হয়। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

 


সভায় বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
আইনশৃঙ্খলা বিষয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসআই ইয়াসিন মিয়া, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, ধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিলন মিয়া এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জসিম উদ্দিন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার