শাল্লায় কৃষক কার্ডের উদ্বোধন ঘিরে উৎসাহ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০০

উদ্বোধনের আগেই তালিকা প্রকাশের দাবি

শাল্লা উপজেলায় ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন ঘিরে কৃষকদের মধ্যে উৎসাহ—উদ্দীপনা দেখা দিয়েছে। সরকারি সহায়তা ও কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা সহজে পাওয়ার প্রত্যাশায় এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তবে উদ্বোধনের আগেই উপকারভোগী কৃষকদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

 


জানা গেছে, আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার বাহাড়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ২ হাজার ১২২ জন কৃষকের জন্য কৃষক কার্ড কার্যক্রম ভাচুর্্যয়ালি উদ্বোধন করা হবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলবেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়। কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে একবার ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে। 

 


এ উপলক্ষে বৃহস্পতিবার শাল্লা উপজেলা গণমিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

 


তবে উদ্বোধনের আগে উপকারভোগী কৃষকদের তালিকা প্রকাশ না হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায় বলেন, উদ্বোধনের পরে তালিকা পাবেন। সরকার কাকে টাকা দেবে, আমি এসব জানি না। 

 


অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, তালিকা প্রকাশে কোনো আপত্তি নেই। তিনি কৃষি কর্মকর্তাকে তালিকা দেওয়ার জন্য বলে দেওয়ার কথা জানান।
এদিকে, চলতি বছরের অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ছায়ার হাওরের কৃষক ইন্নছ মিয়া বলেন, কৃষক কার্ডের মাধ্যমে যদি প্রকৃত কৃষকরা সরকারি সুযোগ—সুবিধা পান, তাহলে এটি আমাদের জন্য খুবই উপকারী একটি উদ্যোগ। আমরা চাই, যাচাই—বাছাই করে প্রকৃত কৃষকদের তালিকা করা হোক এবং সেই তালিকা সবার সামনে প্রকাশ করা হোক।

 


কালিয়ারকোটা হাওরের কৃষক কবির মিয়া বলেন, আমরা কৃষক কার্ডের উদ্যোগকে স্বাগত জানাই। তবে কার্ড পাওয়ার ক্ষেত্রে যেন কোনো অনিয়ম বা পক্ষপাত না হয়, সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে হবে। কারা কার্ড পাচ্ছেন, সেই তালিকা প্রকাশ করা হলে বিষয়টি নিয়ে কৃষকদের মধ্যে স্বচ্ছতা ও আস্থা তৈরি হবে।

 


ছায়ার হাওরের কৃষক বাদল দাস বলেন, আমরা চাই কৃষক কার্ডের সুবিধা যেন প্রকৃত ও অসহায় কৃষকদের কাছে পৌঁছায়। তালিকা আগে প্রকাশ করা হলে কারা সুবিধা পাচ্ছেন তা কৃষকরাও জানতে পারবেন। এতে কোনো কৃষক বাদ পড়েছেন কি না, সেটিও যাচাই করার সুযোগ থাকবে।

 


কৃষকদের দাবি, উপকারভোগীদের তালিকা প্রকাশের পাশাপাশি কৃষক কার্ড বিতরণ ও আর্থিক সহায়তা প্রদানের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। এতে প্রকৃত কৃষকরা বাদ পড়েছেন কি না, তা যাচাইয়ের সুযোগ তৈরি হবে এবং কর্মসূচি নিয়ে কৃষকদের আস্থাও বাড়বে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার