বাঁচতে চান শিক্ষক লিটন চন্দ্র শর্মা

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ২৩:২২

কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন ৩০ লাখ টাকা

শিক্ষক লিটন চন্দ্র শর্মা

সিলেটের দক্ষিণ সুরমার লতিফা শফি মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক লিটন চন্দ্র শর্মা (৪০) দুরারোগ্য কিডনি রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। বর্তমানে তিনি সিলেটের রাগীব—রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস দেয়া হলেও দ্রুত কিডনি প্রতিস্থাপন প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। আর এজন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা, যা বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়।


লিটন চন্দ্র শর্মা সিলেট এমসি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ২০০৪—০৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের জনতাবাজার সংলগ্ন মজুমদারী গ্রামে। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার সাত বছরের একটি সন্তান রয়েছে এবং স্ত্রীও বর্তমানে অন্তঃসত্ত্বা।
স্বজনরা জানান, গত ২০—২৫ দিন আগে হঠাৎ মাথা ঘোরা, বমি ও খাওয়ার অরুচির মতো উপসর্গ দেখা দেয়। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে তার রক্তচাপ ২০০—এর বেশি পাওয়া যায়। বিভিন্ন পরীক্ষা—নিরীক্ষার পর কিডনি জটিলতা ধরা পড়ে। প্রথমে মাউন্ট অ্যাডোরা, পরে পপুলার হাসপাতাল এবং বর্তমানে রাগীব—রাবেয়া হাসপাতালে তার চিকিৎসা চলছে। বর্তমানে প্রতি সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করতে হচ্ছে। প্রতিবার ডায়ালাইসিসে প্রায় সাড়ে ৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। এছাড়া ওষুধ, পরীক্ষা—নিরীক্ষা ও অন্যান্য চিকিৎসা ব্যয় যোগ হওয়ায় পরিবারের সঞ্চয় প্রায় শেষ হয়ে গেছে।


লিটনের কাকাতো ভাই রুবেল শর্মা বলেন, আমাদের পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এখন দেশবাসীর সহযোগিতা ছাড়া আমার ভাইকে বাঁচানো সম্ভব নয়।


তিনি আরও বলেন, ৪০ বছর বয়সে এমন পরিস্থিতি আসবে কখনো ভাবিনি। আমাদের বিশ্বাস, সবার সহযোগিতায় আমার ভাই আবার তার পরিবারকে রক্ষা করতে পারে।
লিটনের স্বজনরা দেশের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, সহকর্মী, সাবেক শিক্ষার্থীসহ সকল শ্রেণি—পেশার মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।


সহায়তা পাঠানোর ঠিকানা:
হিসাবের নাম: LITAN CHANDRA SARMA @ HASU RANI SHARMA
হিসাব নম্বর: 0200026187479 (Savings)
ব্যাংক: AGRANI BANK PLC, সুবিদবাজার শাখা, সিলেট।
যোগাযোগ— রুবেল শর্মা: ০১৩১৭৮৬১০০২, নিরঞ্জন শর্মা: ০১৭১৭৫৪৩৪৩৭, সুরঞ্জন শর্মা: ০১৭৩৮২৩৪৬৪৩

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার