প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ১৭:৫০
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কুশারিগঞ্জ ইউনিয়নের বলগা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃষ্টির সময় বজ্রপাত হলে গ্রামের চা-দোকানি শান্তি রায় (৪৫) এবং দোকানে থাকা একই গ্রামের সহি চন্দ্র (৫৫) ঘটনাস্থলেই মারা যান।
এ সময় বজ্রপাতে সালন চন্দ্র (৫৫) ও টেপরা চন্দ্র (৬০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র: সমকাল.কম
জাতীয় থেকে আরো পড়ুন