আইনের শাসন ও সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ১৮:১৪

সংগৃহীত ছবি 

বিএনপি ন্যায় বিচার, আইনের শাসন এবং সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে একটা দীর্ঘ লড়াই হয়েছে, সংগ্রাম হয়েছে; ফ্যাসিস্ট একটা শাসনব্যবস্থা থেকে বেড়িয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করা। 


বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র যদি চলে, গণতন্ত্র যদি চর্চা হয়, তাহলে বাকি সব কাজগুলো হয়ে যায়। আমরা যদি প্রতিষ্ঠান তৈরি করতে পারি, জুডিশিয়ালকে সত্যিকার অর্থে আমরা একটা ন্যায় বিচারের জন্য প্রভাবমুক্ত জুডিশিয়ালি তৈরি করতে পারি, তাহলে সাধারণ নাগরিকরা উপকৃত হবে। 

 

মির্জা ফখরুল আরও বলেন, আমরা প্রশাসনকে যদি দক্ষ প্রশাসনে গড়ে তুলতে পারি; তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সেইসঙ্গে পার্লামেন্টের কমিটিগুলো যদি আমরা সক্রিয় করতে পারি তাহলে কিন্তু গণতন্ত্র অনেকদূর এগিয়ে যাবে।

 

তিনি আরও বলেন, বিশ কোটি মানুষের দেশে সমস্যা অনেক। সমস্যা থাকবে বিরোধিতা থাকবে, বিরোধী দল থাকবে। তারপরও যদি আমার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি তাহলে গণতন্ত্র টিকিয়ে রাখতে পারবো।

 

বিএনপির এই নেতা বলেন, পাশের দেশ ভারতে দিকে তাকিয়ে দেখুন- সমস্যা অনেক, সমস্যার শেষ নেই; তারপরও ফাইনালি গণতন্ত্র টিকে যায়। তাদের প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে, বিচার বিভাগ দাঁড়িয়ে গেছে। প্রশাসন অনেক দক্ষ। তাদের মিডিয়াগুলো অনেক স্ট্রং।

 

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল হক, বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়স আল আমিন প্রমুখ।

 

সূত্র:সমকাল.কম

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার