নাগরিক তথ্য অধিকার ফোরামের আত্মপ্রকাশ

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ২৩:৩১

স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে সচেতন করার লক্ষ্য নিয়ে সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’-এর আত্মপ্রকাশ হয়েছে। রবিবার শহরের  শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আয়োজিত মতবিনিময় সভায় ৩৫ সদস্যবিশিষ্ট জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়।


কমিটিতে সভাপতি করা হয়েছে মো. মুজাহিদুল ইসলাম মজনু কে এবং সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন। যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দীন ও মহসিন আলম এবং সাংগঠনিক সম্পাদক ইজাজুল হক চৌধুরি নাছিম।

 


সভায় সংগঠনের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সংগঠনটি তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত, তথ্য পেতে নাগরিকদের সহযোগিতা এবং উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে।


কবি ও লেখক সুখেন্দু সেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন যুব সংগঠক মো. ওবায়দুল হক মিলন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ও সমাজকর্মী মনসুর আলম তালুকদার, মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও সাংবাদিক অ্যাডভোকেট খলিল রহমান এবং হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদ।
বক্তারা বলেন, তথ্য পাওয়া কোনো দয়া নয়, এটি নাগরিকের আইনি ও মৌলিক অধিকার। তথ্য অধিকার আইনের কার্যকর ব্যবহারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় ফোরামটি কাজ করবে। বিশেষ করে হাওরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার মানুষকে তথ্য পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার