ছাতক

ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী যুবকের মৃত্যু

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ২৩:৩৪

প্রতীকী ছবি।

ছাতকে ট্রাকের ধাক্কায় জোবায়ের আহমেদ জয় (২৮) নামে এক সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকেল আনুমানিক ৪ টা ৪৫ মিনিটে উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও এলাকায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ২ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের আহমেদ জয় নোয়ারাই গ্রামের মাওলানা জমির আহমদের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোবায়ের আহমেদ জয় নিজ বাড়ি থেকে সাইকেল যোগে ছাতক বাজারের দিকে আসছিলেন। হঠাৎ একটি ট্রাক পেছন থেকে এসে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে ছাতক থানার এসআই মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার