জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে জেলা প্রশানের নানা আয়োজন

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ১৯:৫২

আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসের মূল আকর্ষণ হিসেবে থাকছে জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারগুলোকে সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।  

 


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৫ আগস্ট সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হবে। এরপর বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারকে সংবর্ধনা প্রদান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। 


দিবসটি উদ্যাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন গৃহিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে— স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা শিশু একাডেমিতে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।  

 


এছাড়াও সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫ দিনব্যাপী সন্ধ্যার পর থেকে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত আলোকচিত্র, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী আয়োজন করা হবে। দিবস উপলক্ষে শিশুদের জন্য ডিসি পার্ক ও ঐতিহ্য জাদুঘরসহ সকল বিনোদনমূলক স্থানে বিনা টিকিটে প্রবেশের সুযোগ থাকবে। পাশাপাশি জেলার সকল সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে—কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। দিনটি উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়ক, সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকাসহ ব্যানার—ফেস্টুনে সজ্জিত করার পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার