জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ১৯:৫৩

বিয়ের চার মাসের মাথায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুরের পল্লীতে। রবিবার দুপুর ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম থেকে হালিমা খাতুন (২২) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মালোশিয়া প্রবাসী সুনু মিয়ার স্ত্রী।

 


পুলিশ ও পরিবারের লোকজন জানান, গত চার মাস আগে প্রবাসী সুনু মিয়ার সঙ্গে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আছাব মিয়ার মেয়ে হালিমা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর সুনু মিয়া মালোশিয়া চলে যান। এরপর থেকেই স্বামীর বাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্য চলতে থাকে এই গৃহবধূর। শনিবার বিকালে ওই গৃহবধূর শয়নকক্ষের দরজায় ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে পরিবারের লোকজন জানালা দিয়ে তাকে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় উড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 


গৃহবধূর চাচা সিরাজ মিয়া বলেন, বিয়ের পর থেকে আমার ভাতিজাকে তার শ্বশুর বাড়ির লোকজন বিয়েতে এটা—ওটা দেওয়া হয় নি বলে প্রায়শই নির্যাতন করত। তারা যৌতুকের জন্য মেয়েটিকে মেরে ফেলেছে।

 


এদিকে মেয়ের বাড়ির লোকজন এসে ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে দাবি করলে উভয় পরিবারের লোকজনদের মধ্যে বাক—বিতন্ডা সৃষ্টি হয়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

 


পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. নজমুদ্দিন বলেন, মেয়ের বাড়ির লোকজন এসে ঘটনাটিকে হত্যা বলে দাবি করলে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। আমরা তখন পরিস্থিতি সামাল দিয়ে মরদেহ পুলিশকে নিয়ে যেতে সহযোগিতা করি।
জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাবার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার