প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ২০:০১
সু.খবর ছবি
জগন্নাথপুর পৌর শহরের মইয়ার হাওরের নৌকাডুবিতে নিহত চার পরিবারকে সান্তনা দিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামি জগন্নাথপুর শাখার নেতৃবৃন্দ।
রবিবার বিকালে সহায়তা প্রদানকালে বাংলাদেশ জামায়াত ইসলামি সিলেট মহানগর শাখার মজলিসে শূরা সদস্য পেশাজীবী শাখার থানা আমীর অ্যাডভোকেট ইয়াসীন খান, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান, সেক্রেটারী প্রিন্সিপাল আফজাল হোসাইন, কর্মপরিষদ ও শুরা সদস্য মাষ্টার আবু তাইদ, উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারী আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, পেশাজীবী সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারী জুলফিকার আহমদ মনি, মাওলানা নেছার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ ভবানীপুর গ্রামের নৌকা ডুবিতে নিহত চার পরিবারে গিয়ে তাদের পরিবারের সদস্যদের কে শান্তনা দেন এবং তাদের প্রত্যেক পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন