‘বন্ধু পরিক্রমা উৎসব’ শুরু আগামী মঙ্গলবার

প্রকাশিত: ০২ আগস্ট, ২০২৬ ২২:০০

শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দরের ১৫৬তম আবির্ভাব স্মরণোৎসব

সুনামগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দরের ১৫৬তম আবির্ভাব স্মরণে তিন দিনব্যাপী ‘বন্ধু পরিক্রমা উৎসব—২০২৬’। সুনামগঞ্জ সদর মহানাম সেবক সংঘের আয়োজনে আগামী ৪, ৫ ও ৬ আগস্ট উৎসব অনুষ্ঠিত হবে।

 


আগামীকাল মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল ৫টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা হবে। বিকাল ৬টায় অনুষ্ঠিত হবে ভগবতী আলোচনা। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের চতুর্থ আচার্য ও সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজ। বিশেষ আলোচক শ্রীমঙ্গল প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারী ও ফরিদপুর শ্রীঅঙ্গণ সাধারণ সম্পাদক ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী। আলোচনা শেষে রাত ৯টায় শুভ অধিবাস কীর্তন পরিবেশন করবে ফরিদপুরের মোহন্ত দল।

 


দ্বিতীয় দিন, ৫ আগস্ট (বুধবার) ব্রাহ্মমুহূর্ত থেকে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও শ্রী শ্রী মহানাম মহা কীর্তন পরিবেশিত হবে। দুপুর ১২টায় প্রভুর রাজভোগ নিবেদন ও ভোগারতি এবং দুপুর ১টা ৩০ মিনিটে মহাপ্রসাদ বিতরণ করা হবে। অনুষ্ঠানমালায় নাম সুধামৃত পরিবেশন করবে ফরিদপুরের ‘মোহন্ত সম্প্রদায়’, ‘নবীনবন্ধু সম্প্রদায়’, ‘গোপীবন্ধু সম্প্রদায়’, নেত্রকোনার ‘কুলেশ^রী সম্প্রদায়। এই দিনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ১৪ মাদল আরাতি কীর্তন। 

 


৬ আগস্ট (বৃহস্পতিবার) কুঞ্জভঙ্গ ও নগরকীর্তন শেষে তিন দিনব্যাপী এই উৎসব সমাপ্ত হবে। উৎসব চলাকালীন সময়ে দীক্ষাদান করবেন মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজ।
সুনামগঞ্জ সদর মহানাম সেবক সংঘের সভাপতি স্নেহাংশু সেখর বর্মন ও সাধারণ সম্পাদক বিজিত বনিক তিন দিনব্যাপী এই উৎসবের প্রতিটি পর্বে উপস্থিত থেকে মহাপ্রসাদ আস্বাদনের জন্য সকলকে বিশেষভাবে আহবান জানিয়েছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার