প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ২৩:০৯
সুনামগঞ্জে পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বাধন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের হাছননগরের বিহারি পয়েন্টে আধুনিক সুযোগ—সুবিধা সম্পন্ন এই বুথের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বুথের উদ্বোধন করেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহা ব্যবস্থাপক চৌধুরী মো. সফিউল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের পশ্চিম অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক রুহুল আমীন, ব্যাংকের সুনামগঞ্জ শাখার সহকারী ব্যবস্থাপক জয়নাল আবেদীন, অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সামছুল হক, সহ সভাপতি এনানুল হক, পরিচালক নুরুল হক প্রমুখ। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন