সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি দিরাইয়ের আমিনুল ইসলাম

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬ ২৩:১৯

অধিকহারে মামলা নিষ্পত্তি, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং চোরাচালান পণ্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান তাঁর হাতে সম্মাননাপত্র তুলে দেন।

 


সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই-২০২৬ মাসে মামলা নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, আইনশৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান পণ্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলামকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

 


সম্মাননা গ্রহণের পর ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দিরাই থানাকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। বিশেষ করে অসহায়, দুস্থ ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সুনামগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় থানার প্রতিটি কর্মকর্তা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

 


তিনি আরও বলেন, এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়; এটি দিরাই থানা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
পুলিশ কর্মকর্তারা জানান, এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার