নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, নকল চিপস বিক্রির দায়ে জরিমানা

প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৬ ২৩:২৩

দিরাইয়ে ৩ দন্ত চিকিৎসাকেন্দ্রে তালা

দিরাই পৌর শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নকল চিপস বিক্রির দায়ে দুইটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি দন্ত চিকিৎসাকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

 


মঙ্গলবার দুপুরে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। অভিযানে পৌর শহরের ফুড গ্যালারি রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 


এদিকে কলেজ রোডের হাবিব এন্টারপ্রাইজ নামের একটি পাইকারি দোকানে নকল চিপস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সেন মার্কেটে অবস্থিত তিনটি দন্ত চিকিৎসাকেন্দ্রে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র না থাকায় সেগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 


অভিযান শেষে সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার