২০৩০ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু প্রস্তাব করলেন ফিফা সভাপতি

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১০:৫৬

সংগৃহীত ছবি 

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মরক্কোতে আয়োজনের প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার প্রস্তাব অনুযায়ী, যৌথ আয়োজক স্পেন ও পর্তুগালের পরিবর্তে মরক্কোর কাসাব্লাঙ্কায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনাল আয়োজনের জন্য মরক্কো নির্মাণাধীন প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার হাসান-২ স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে প্রস্তাব করেছে।

 

এমন এক সময়ে এই সিদ্ধান্ত এসেছে যখন ফিফা সভাপতিকে নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চলছে। বিশ্বকাপসহ ফিফা বাকিসব টুর্নামেন্টেও বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা সামনে এনে সমালোচিত হয়েছিলেন তিনি। বিশ্বের বড় সকল মহাদেশীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থাই প্রতিবাদ জানায় এই পরিকল্পনার। উয়েফা জানায় বিশ্বকাপ বয়কটের হুমকিও। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সেই পরিকল্পনা থেকে সরে আসেন তিনি।    

 

 

পর্তুগালের সাবেক কিংবদন্তি লুইস ফিগো, যিনি ২০১৫ সালে ফিফা সভাপতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেও পরে সরে দাঁড়িয়েছিলেন, ইনফান্তিনোর আচরণকে আখ্যা দিয়েছেন ‘সবচেয়ে নিচু, প্রতারণাপূর্ণ এবং আত্মস্বার্থে পরিপূর্ণ’ বলে।

 

 

ব্রিটিশ সংবাদমাধ্যমে এক কলামে তিনি লেখে, ‘ফিফার সমস্যাগুলো নিয়ে আমি ১০ হাজার শব্দ লিখতে পারি। কিন্তু সমাধান মাত্র তিনটি শব্দে — ইনফান্তিনোকে যেতে হবে।’

 

যদি সত্যিই বিশ্বকাপের ফাইনাল মরক্কোতে আয়োজনের সিদ্ধান্ত কার্যকর হয়, তবে এটি স্পেনের জন্য বড় ধাক্কা হবে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ২০৩০ বিশ্বকাপের অন্যতম আয়োজক এবং সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের পরিকল্পনা করে আসছে।

 

 

আগামী বছরের মার্চে মরক্কোর রাবাতে অনুষ্ঠিতব্য ২০২৭ ফিফা কংগ্রেসে সভাপতির নির্বাচন হওয়ার কথা রয়েছে। দ্য টাইমসের দাবি, মরক্কোকে ফাইনাল আয়োজনের এই প্রস্তাব ইনফান্তিনোর রাজনৈতিক সমর্থন নিশ্চিত করার কৌশলের ইঙ্গিত বহন করে।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার