৮ আগস্ট যারা মিটিং ডেকেছে তারা বিএনপির বাইরের লোক

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ২৩:২৪

সুনামগঞ্জ—২ (দিরাই—শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর স্ত্রী পারভিন আক্তার বলেছেন, দীর্ঘ ১৭ বছর লড়াই—সংগ্রামের পর আপনারা ঐক্যের ফসল পেয়েছেন। এই ফসলকে কোনোভাবেই ডুবিয়ে দেবেন না। বিএনপিকে কোনো অবস্থায় বিভক্ত করবেন না।

 


বৃহস্পতিবার দিরাই শহরের থানা পয়েন্টে জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
দলীয় কোন্দল ও বিকল্প কর্মসূচির প্রতি ইঙ্গিত করে পারভিন আক্তার বলেন, আজকে এই স্মরণ সমাবেশের ডাক দিয়েছেন খোদ এমপি সাহেব। অথচ শুনছি ৮ তারিখে নাকি আরেকটা মিটিং ডাকা হয়েছে। বিএনপির মিটিং হচ্ছে ৬ তারিখে। যারা ৮ তারিখে আলাদা মিটিং ডাকছেন, তারা নিশ্চিতভাবেই বিএনপির বাইরের লোক এবং দলকে ধ্বংস করতেই এই বিভাজন তৈরির চেষ্টা করছেন। প্রকৃত বিএনপিপ্রেমীরা কখনো ভাগ হতে পারেন না, তারা সবসময় নাছির চৌধুরীর পাশেই থাকবেন।

 


বক্তব্যে তিনি বিরোধীদের রাজনৈতিক টেবিলে আলোচনার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের যদি কোনো দুঃখ, কষ্ট বা অভিযোগ থাকে, তবে রাজপথে কাদা ছোড়াছুড়ি না করে এক ছাদের নিচে বসুন। প্রয়োজনে ঢাকায় আমাদের সঙ্গে বসুন, আমরা সব সমস্যার সমাধান করব। হিংসাত্মক রাজনীতি ছেড়ে ঐক্যের পথ ধরুন।
নিজের প্রতিশ্রম্নতির কথা পুনর্ব্যক্ত করে পারভিন আক্তার বলেন, নাছির উদ্দিন চৌধুরী এমপি হওয়ার আগেই বলেছিলাম, ‘শিয়ালের কাছে মুরগি বর্গা দেব না।’ আমি আজও সেই ওয়াদাতে অটল আছি। কোনো দুষ্কৃতকারীকে দিরাই—শাল্লার উন্নয়নে বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না। মা—বোনদের স্বাবলম্বী করতে সরকারি অনুদানের পাশাপাশি আমার ব্যক্তিগত তহবিল থেকেও সহযোগিতা করা হবে। কেউ যাতে আপনাদের বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


সমাবেশে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ—সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার