পিএসজিতে যোগ দিচ্ছেন ফেরান তোরেস

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ১০:৪৭

সংগৃহীত ছবি 

৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজি যোগ দিতে যাচ্ছেন ফেরান তোরেস। ফরাসি ক্লাবটিতে গিয়ে আবারও কোচ লুইস এনরিকের অধীনে খেলবেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। স্পেন জাতীয় দলের কোচ থাকার সময়ও এনরিকের সঙ্গে কাজ করেছেন তোরেস। পিএসজির সঙ্গে তিনি পাঁচ বছরের চুক্তিতে সম্মত হয়েছেন বলেও জানা গেছে।

 

 

দলবদলের আনুষ্ঠানিকতা শেষ করার জন্য বুধবার (১২ আগস্ট) বার্সেলোনার অনুশীলনে না থাকার অনুমতি চেয়েছেন তোরেস। তার প্রতিনিধিরা এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

 


তোরেসকে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাচ্ছে বার্সেলোনা। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে থাকায় প্রায় ৫০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি পাওয়া কাতালান ক্লাবটির জন্য বেশ ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

 

 

২০২২ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি থেকে ৫৫ মিলিয়ন ইউরোতে তোরেসকে দলে ভেড়ায় বার্সেলোনা। চুক্তিতে পারফরম্যান্সভিত্তিক আরও ১০ মিলিয়ন ইউরো বোনাসের সুযোগও ছিল।

 

 

তোরেসের সঙ্গে নতুন চুক্তি করলে আগের চুক্তির একটি শর্ত অনুযায়ী ম্যানচেস্টার সিটিকে আরও ৮ মিলিয়ন ইউরো দেওয়ার কথা ছিল বার্সেলোনার। ফলে খেলোয়াড় বিক্রি থেকে অর্থ পাওয়ার পাশাপাশি এই অতিরিক্ত অর্থ পরিশোধের দায় থেকেও মুক্ত হচ্ছে ক্লাবটি।

 

 

এখন পিএসজির মেডিকেল দলের অধীনে তোরেসের স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা। দুই ক্লাবের সভাপতি ও ক্রীড়া কর্মকর্তাদের মধ্যে মৌখিক সমঝোতা হলেও মেডিকেলে পাস করার পরই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে।

 

 

তোরেসকে দলে পেলে পিএসজির আক্রমণভাগে আরও বিকল্প তৈরি হবে। সামনের তিনটি পজিশনেই খেলতে পারার সক্ষমতা থাকায় এনরিকের কৌশলে তোরেস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

 

 

বার্সেলোনায় প্রায় সাড়ে চার বছর কাটিয়ে বেশ কিছু শিরোপাও জিতেছেন তোরেস। ক্লাবটির হয়ে তিনি তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে জিতেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ২০৭ ম্যাচে তার গোল ৬৫টি, সঙ্গে রয়েছে ২৩টি অ্যাসিস্ট।
সূত্র: যুগান্তর .কম
এমডি

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার