পে-স্কেলে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ এবং ২ ধাপে বাস্তবায়ন

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ১১:৩৫

সংগৃহীত ছবি 

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা অনুমোদনের জন্য এবার মন্ত্রিসভায় উত্থাপিত হতে যাচ্ছে। এ সংক্রান্ত সচিব কমিটি ইতিমধ্যে খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে। অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া উপস্থাপন করবে বলে জানা গেছে।

 

 

প্রস্তাবিত নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বৃদ্ধি পাবে না। উচ্চ গ্রেডের কর্মচারীদের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি হারে বাড়ানো হবে বলে সচিব কমিটি সূত্রে জানা গেছে। এছাড়া দুই ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছে সচিব কমিটি। এর মধ্যে প্রথম ধাপে মূল বেতন, আর দ্বিতীয় ধাপে ভাতাসহ অন্যান্য সুবিধা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

 

 

বুধবার মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির বৈঠকে প্রস্তাবনাটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করা হয়। তবে মন্ত্রিসভা চাইলে এই প্রস্তাবনায় কাটছাট করতে পারে এবং এটি ঠিক কত ধাপে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও তারাই গ্রহণ করবে।

 

 

খসড়ার পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের জুলাই মাস থেকে নবম পে স্কেলের আংশিক বাস্তবায়ন কার্যকর ধরা হবে। এরপর ধাপে ধাপে এর সম্পূর্ণ বাস্তবায়ন প্রক্রিয়া শেষ হবে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে।

 


এদিকে নবম পে-স্কেল চূড়ান্ত করার ক্ষেত্রে বিচার বিভাগ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। এই জটিলতা নিরসনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে ওই কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: ইত্তেফাক .কম
এমডি

জাতীয় থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার