আগামীকাল সুনামগঞ্জে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ১৬:২৩

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১৫ আগস্ট (শনিবার) সুনামগঞ্জে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

 


বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সুনামগঞ্জের আওতাধীন ৩৩/১১ কেভি জিআইএস সাব—স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ সম্পাদন করা হবে। মেরামত কাজের সুবিধার্থে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 


বিজ্ঞপ্তিতে সাময়িক এই অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। কাজ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার