ছাতকে আ.লীগ নেতা লোকমান গ্রেপ্তার

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ২২:৫১

ছাতক  উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা যুবলীগের সদস্য এবং বাতির কান্দি —পাটি ভাগ সমবায় সমিতির সভাপতি লোকমান আহমদ (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে বাতির কান্দি গ্রামের নিজ বাস ভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত লোকমান আহমদ নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে।

 


পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় শান্তি—শৃঙ্খলা বিনষ্ট করতে যুবলীগ নেতা লোকমান আহমদ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ১৫১ ধারায় মামলায় আসামি করা হয়েছে। 

 


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, সে বিদ্যুতের বিষয়ে  মানববন্ধন করে নাশকতা করার পাঁয়তারা করছিল। তাই গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে তাকে ভোর রাতে গ্রেপ্তার করে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার