প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ২২:২২
ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। ৩ বছর মেয়াদি ৯ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিটিতে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতাউর রহমান—কে সভাপতি এবং চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.রবিউল ইসলাম—কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ১০ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুবেল আহমেদ এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ—সভাপতি সংবাদকর্মী সাকির আমিন,সহ—সভাপতি এনজিওকর্মী সীমা আক্তার ডলি,সদস্য শিক্ষিকা ফাতেমা বেগম, ব্যবসায়ী ছায়েদ মিয়া, আলহাজ্ব ফারুক আহমদ চৌধুরী,মো. মনোহর আলী এবং চিকিৎসক বিপন কৃষ্ণ দাস।
নবগঠিত কমিটি দুর্নীতি প্রতিরোধের লক্ষে জনসচেতনতা সৃষ্টি, সততা ও নৈতিক মূল্যবোধের চর্চা এবং সামাজিকভাবে দুর্নীতিবিরোধী সকল কার্যক্রম জোরদারে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন