স্বরবিতান সংগীত নিকেতনের দেড় দশক পূর্তিতে ‘সুরের পঞ্চদশী’

প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ২২:৪৮

সাংস্কৃতিক সংগঠন স্বরবিতান সংগীত নিকেতনের দেড় দশক (১৫ বছর) পূর্তি উপলক্ষে ‘সুরের পঞ্চদশী’ শীর্ষক এক বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় স্বরবিতান সংগীত নিকেতন ও চারুকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় হাছন রাজা মিলনায়তনে আয়োজনে দেড় দশকের দীর্ঘ সাংস্কৃতিক পথচলা তুলে ধরার পাশাপাশি ছিল মনোজ্ঞ সংগীত, নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনা।

 

 

 

 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদীপ কুমার চন্দ। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিখিল দেবনাথ, লোকদল শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধন, বুলবুল সংগীত নিকেতনের সভাপতি প্রীতিভূষণ চক্রবর্তী, সাংবাদিক বুরহান উদ্দিন, হাছনরাজা লোক সাহিত্য পরিষদের সহ—সভাপতি সুরঞ্জিত গুপ্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সন্তুস কুমার চন্দ। 


জেলা শিল্পকলা একাডেমির উচ্চাঙ্গ নৃত্য প্রশিক্ষক ও ‘অয়ন নৃত্যের’ সাধারণ সম্পাদক সৌরভ অধিকারী অয়ন এবং সহকারী প্রোগ্রামার সুজিত বিশ্বাস অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন।

 


আলোচনা পর্বে বক্তারা বলেন, স্বরবিতান সংগীত নিকেতন দীর্ঘ ১৫ বছর ধরে স্থানীয় পর্যায়ে শুদ্ধ সংস্কৃতি ও সংগীতচর্চায় বিশেষ অবদান রেখে আসছে। এই পূর্তি আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলার সার্থক প্রতিফলন ঘটেছে।
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও গুণীজনদের সমৃদ্ধ আলোচনার পর আনুষ্ঠানিকভাবে কৃতী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সফল এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার