প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ২১:৪৮
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সুনামগঞ্জ পৌর শহরের জামতলা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয়। এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। এ সময় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং মহান আল্লাহ তায়ালা যেনো তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন সেই দোয়া করা হয়। একইসঙ্গে তার পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও দোয়া করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া করা হয়। এ ছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও কল্যাণ এবং বাংলাদেশের মানুষের সুখ—শান্তি ও নিরাপত্তার জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাহিরপুর উপজেলা বিএনপি উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তাহিরপুর পূর্ববাজার বিএনপি কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হয়।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিন, সদস্য নাসের উজ্জ্বল, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল বিকরিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহীন আলম, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, তাহিরপুর উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, ছাত্রদল নেতা জানে আলম, আবুল হাসনাত রাহুল সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন