বিশ্বম্ভরপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কমিটি গঠন

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ২৩:০৮

সভাপতি আব্দুল মতিন, সম্পাদক আবদুল জলিল

বিশ্বম্ভরপুর উপজেলায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ২০২৬ সালের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার চিনাকান্দি বাজার জামে মসজিদে সভায় উপজেলার বিভিন্ন ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের শিক্ষকরা অংশ নেন। ২১ সদস্যের কমিটিতে মাওলানা আব্দুল মতিন খান সভাপতি এবং মাওলানা আব্দুল জলিল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা নূর হোসেন আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত আলী এবং সদর উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা ওমর ফারুক বিপ্লবী।

 


আলোচনা সভায় বক্তারা বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন শিক্ষার প্রসারে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের অধিকার আদায়ে মক্তব শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নতুন গঠিত কমিটি এই লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার