কৃষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ২৩:১৮

সিলেট অঞ্চলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের নতুন উদ্ভাবিত বিনা—৭, ১৭, ১৯, ২১, ২৭ ও ২৯ জাতের পরিচিতি, চাষাবাদ ও কলাকৌশল সম্প্রসারণ বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা উপকেন্দ্রের আয়োজনে কৃষক—কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা হয়। 

 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। তিনি বলেন, কম সময়ে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে বিনা বিভিন্ন নতুন জাত উদ্ভাবন করেছে। এসব জাতের সঠিকভাবে চাষাবাদ ও পরিচর্যা করতে পারলে কৃষকরা অধিক ফলন পেয়ে আর্থিকভাবে লাভবান হতে পারবেন। পাশাপাশি কম সময়ে একই জমিতে একাধিকবার ফসল উৎপাদন করা সম্ভব হবে।
বিনা মহাপরিচালক ডা. শরিফুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাকসুদা ইয়াছমিন, অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন, উপসচিব মো. মনিরুজ্জামান, পিএসও ও প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, পিএসও ও উপ—প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক এবং জেলা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মানিক।

 


প্রশিক্ষণে সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকার কৃষক—কৃষাণীরা অংশ নেন। এ সময় তাঁদের বিনার উদ্ভাবিত বিভিন্ন জাতের বৈশিষ্ট্য, চাষাবাদ পদ্ধতি, পরিচর্যা, উৎপাদন কৌশল ও সম্ভাব্য সুফল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

 


প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে একই জমিতে স্বল্প সময়ে একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি হলে কৃষকের আয় বাড়ার পাশাপাশি দেশের খাদ্য উৎপাদনও বৃদ্ধি পাবে। এজন্য মাঠপর্যায়ে নতুন জাতের প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি দ্রুত সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তাঁরা। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক—কৃষাণীদের মধ্যে লেবুর চারা বিতরণ করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার