অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ২২:২৯

র‌্যাবের পৃথক অভিযান, মোবাইল জব্দ

জেলার বিভিন্ন এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব—৯)। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৪টি স্মার্টফোন জব্দ করা হয়। শুক্রবার (১৪ আগস্ট) রাত ও শনিবার (১৫ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর ও ছাতক উপজেলায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে র‌্যাব—৯, সিপিসি—৩ (সুনামগঞ্জ ক্যাম্প)—এর একটি আভিযানিক দল।

 


গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— সুনামগঞ্জ সদর থানার তেঘরিয়া এলাকার স্বপন মিয়ার ছেলে মো. মেহেদী হাসান (৩০), বড়পাড়া এলাকার আলতাবুর রহমানের ছেলে আব্দুল মমিন (২৮) এবং ছাতক উপজেলার উত্তর বড় কাপস গ্রামের মৃত. ছমক আলীর ছেলে মো. ছায়াদ মিয়া (৩৯)।

 


র‌্যাব জানায়, শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকার একটি আধাপাকা টিনশেড ঘরে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. মেহেদী হাসান ও আব্দুল মমিনকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা ৩টি স্মার্টফোনসহ গ্রেপ্তার দেখানো হয়।
পরবর্তীতে শনিবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে অপর এক অভিযানে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড় কাপন এলাকা থেকে ১টি স্মার্টফোনসহ জুয়াড়ি চক্রের সদস্য মো. ছায়াদ মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব।

 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা 1xbet, Cv666  সহ বিভিন্ন অনলাইন অ্যাপসের মাধ্যমে দীর্ঘদিন ধরে জুয়া খেলে আসছিল। জব্দকৃত মোবাইল ফোনগুলো যাচাই করে অনলাইন জুয়া খেলার পর্যাপ্ত আলামত পাওয়া গেছে।

 


শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট র‌্যাব—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ জানান, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬—এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের জব্দকৃত আলামতসহ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার