সিলেটে আড়াই কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১৭:৪২

সিলেট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ ও ১৬ আগস্ট সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)—এর অধীনস্থ একটি বিশেষ অপারেশন দল এবং বিভিন্ন বিওপির জওয়ানরা সীমান্তজুড়ে এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে সিলেট জেলার সীমান্তঘেঁষা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, কসমেটিক্স সামগ্রী ও মদ জব্দ করা হয়।

 


ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)—এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য পাচার বন্ধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে। এরই অংশ হিসেবে এই বড় ধরনের চালানটি আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, দেশের স্বার্থে সীমান্তে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত অবৈধ চোরাচালানী মালামাল সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার