নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১৮:০২

দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। রবিবার বিকাল সাড়ে ৩টায় শহরের আলফাত স্কয়ার চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সংগঠনের জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্যে্যর সভাপতিত্বে এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ তৃণা দে’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা কমিটির সহ—সভাপতি সঞ্চিতা চৌধুরী, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক অপর্ণা দেবী লিপা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনা পাল এবং কার্যকরী কমিটির সদস্য তৃষ্ণা আক্তার রুশনা।

 

 

 

 


মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বর্বর নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। নারীর অবাধ চলাচল ও শিশুদের নিরাপদ বেড়ে ওঠা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 


বক্তারা প্রতিটি ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ, ভুক্তভোগীদের আইনি ও সামাজিক সুরক্ষা প্রদান এবং পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার