শিশুদের মেধাবিকাশে আনন্দ ভ্রমণ ও প্রতিযোগিতা

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ১৮:০৪

শিশুদের গান, চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও কবিতা আবৃত্তির মাধ্যমে মেধা বিকাশ এবং সুন্দর জীবন গড়ার লক্ষ্যে জামালগঞ্জে আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ‘শিশু—কিশোর সংগঠন’—এর উদ্যোগে রবিবার বিকালে উপজেলার বেহেলী ইউনিয়নে নবনির্মিত ভ্রমণ বিলাস পার্কে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 


‘নতুন আলোয় আলোকিত হোক আমাদের চারপাশ, ফুটে উঠুক গোলাপ, জবা, শাপলা ও শিমুল; সৌরভিত হোক সুন্দর পৃথিবী’  প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই ভ্রমণে বিভিন্ন বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিশু শিক্ষার্থী অংশ নেয়। বিকাল ৩টায় শিক্ষার্থীরা পার্কে পৌঁছে চমৎকার পরিবেশ ঘুরে দেখার পাশাপাশি গান, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মেতে ওঠে।


পার্কের বিভিন্ন বর্ণিল আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থী মোহাম্মদ আয়ান হক ও রোহন তালুকদার। বিজয়ী শিক্ষার্থীরা জানায়, পার্কটি যেমন দেখতে সুন্দর, তেমনি প্রতিযোগিতা অংশ নিয়ে বিজয়ী হতে পেরে তারা ভীষণ আনন্দিত।

 


শিশু—কিশোর সংগঠনের সভাপতি আলী আক্কাস মুরাদ বলেন, আমাদের সংগঠনটি দীর্ঘদিন ধরে শিশুদের শিক্ষা ও সংস্কৃতির মানোন্নয়নে কাজ করছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি বছরজুড়ে বিভিন্ন জাতীয় দিবসে আমরা শিক্ষার্থীদের মেধা বিকাশে নানা আয়োজন করে থাকি। আজকের এই শিশুরাই একদিন দেশের উন্নয়নে মূল চালিকাশক্তি হবে—এটাই আমাদের প্রত্যাশা।

 


এসময় অন্যান্যের মধ্যে রাকেশ তালুকদার রিপন, বিপ্লব পাল, মিজানুর রহমান মিজান, রিংকু বৈদ্য এবং ভ্রমণ বিলাস পার্ক কর্তৃপক্ষের সুদীপ্ত তালুকদার ও স্বপন তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার