স্কুলছাত্রী অপহরণের ঘটনার প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার ভিকটিম

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১৮:৪৮

দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনার প্রায় দুই সপ্তাহ পর প্রধান আসামিকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব—৯। শনিবার (২২ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব—৯, সিপিসি—৩ (সুনামগঞ্জ)—এর একটি আভিযানিক দল শান্তিগঞ্জ থানার পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের ভিকটিমকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি আলহাম হোসেন (২৬) শহরের পূর্ব তেঘরিয়া এলাকার আফজাল হোসেনের ছেলে। 

 


র‌্যাব জানায়, ভিকটিম সরকারি সতীশ চন্দ্র গার্লস হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী। আসামি আলহাম প্রবাসী থাকাকালে মোবাইলে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানতে পেরে পরিবার তাকে যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা দিলে ছাত্রীটি যোগাযোগ বন্ধ করে দেয়। দেড় মাস আগে আলহাম দেশে ফিরে পুনরায় তাকে উত্ত্যক্ত করতে শুরু করে এবং পরিবারকে ভয়ভীতি দেখায়। এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট রাতে বাড়ির সামনে থেকে অভিযুক্ত আলহাম সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ১০ আগস্ট সুনামগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব।

 


সিলেট র‌্যাব—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত ভিকটিম এবং গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার