প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১৯:৩৪
ইয়ুথ এন্ডিং হাঙ্গার সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ‘প্রত্যাশা—প্রতিশ্রুতি’ কার্যক্রম বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে কর্মশালা পরিচালনা করেন দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রতিনিধি এ কে কুদরত পাশা। এতে সহযোগিতা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার সুনামগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী আলী ইমরান ও যুগ্ম সমন্বয়কারী শবনম দ্দোজা জ্যোতি ও কর্মশালা বিষয়ক সম্পাদক আমিনুর রসিদ নিয়ন।
কর্মশালার শুরুতে অংশগ্রহণকারীদের প্রত্যাশা যাচাইয়ের মাধ্যমে মূল আলোচনা শুরু হয়। পরে দ্য হাঙ্গার প্রজেক্টের কার্যক্রম, উদ্দেশ্য, কাজের ধরন ও অর্থায়ন সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি ‘প্রত্যাশা’ ও ‘আশা’র পার্থক্য, ব্যক্তি ও সামাজিক জীবনে প্রত্যাশার গুরুত্ব এবং তা বাস্তবায়নে প্রতিশ্রুতির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় ইয়ুথ এন্ডিং হাঙ্গারের অনন্যা তালুকদার, রুমি দাস ও আজগরসহ সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী রাবিয়া শাহরিন, সাফিয়া আক্তার, আফসানা আক্তার, হাফসা আক্তার, তাকান্না ইসলাম, তৃষি আক্তার, মাহমুদা আক্তার, উম্মে শরিফা, শেখ দিনা, রুবিনা, মারিয়া জাহান, মোস্তাকিম খান, তন্দ্রা রায়, অর্পিতা তালুকদার, জান্নাত আরা, তৈহিদ হাসান, অনিক দাস, রবিউল, সৌম্যদীপ, তোফায়েল, আহসানুল হক, শান্ত দাস, তাহসিন ও সামিয়া আক্তার অংশ নেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন