দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১৮:৫১

দিরাই প্রেসক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সকল সদস্যদের অংশগ্রহণে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক ইমরান হোসাইন উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

 


পূর্ণাঙ্গ কমিটিতে সহ—সভাপতি হিসেবে শামছুল আলম ও শাহজাহান মাহমুদ হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ, দপ্তর সম্পাদক দীপঙ্কর বণিক, তথ্য ও প্রকাশনা সম্পাদক সুমন রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক  জীবন সূত্রধর, ক্রীড়া ও সাংস্কৃতিক সহ—সম্পাদক হিসেবে মহিবুর রহমান দায়িত্ব পেয়েছেন।


নির্বাহী সদস্য করা হয়েছে সোহেব হাসান, মোশাহিদ আহমদ, আবু হানিফ চৌধুরী, তোফায়েল চৌধুরী, প্রশান্ত সাগর দাস ও জাকারিয়া হোসেন জোসেফকে। সাধারণ সদস্য হিসেবে আহমেদ হেলাল, এহিয়া আহমেদ লিটন, পাবেল হাসান, রাজিব দাস, আয়মান মিয়া, রায়হান ও আশরাফ মিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 


নতুন কমিটির নেতৃবৃন্দ দিরাইয়ের সাংবাদিকদের পেশাগত ঐক্য ও কল্যাণে কাজ করার পাশাপাশি এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
এর আগে গত ৭ আগস্ট বিকালে দিরাই শহরের জালাল সিটি কনফারেন্স রুমে এক সভায় দিরাই প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী ওই কমিটি ঘোষণা করেন। সভায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান উপস্থিত ছিলেন।
আংশিক কমিটিতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জিয়াউর রহমান লিটনকে সভাপতি, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ইমরান হোসাইনকে সাধারণ সম্পাদক, আমার সংবাদের প্রতিনিধি সৈয়দুর রহমানকে কোষাধ্যক্ষ এবং দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি উবাইদুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়। এছাড়া শামসুল ইসলাম সরদারকে উপদেষ্টা এবং সোয়েব হাসানকে সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছিল।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার