আগামী মঙ্গলবার সুনামগঞ্জে  আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী 

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১০:২২

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি আগামী ২৫ আগস্ট মঙ্গলবার সুনামগঞ্জ সফরে আসছেন। সরকারি এই সফরে তিনি সুনামগঞ্জে দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।

 


মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৫ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। দুপুর ৩টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে উপস্থিত হওয়ার পর তিনি বিভিন্ন আনুষ্ঠানিকতায় যোগ দেবেন।

 


ওইদিন বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এছাড়াও বিকাল ৫টায় সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।
কর্মসূচি শেষে ওইদিনই তিনি সুনামগঞ্জ হতে পুনরায় সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার