আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ১৮:৩৯

জেলাজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সু.খবর ছবি

গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও আর্থসামাজিক উন্নয়নে সাধারণ ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করতে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ভাতাভোগী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানমের সার্বিক তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যরা পিটি, ড্রিলসহ শারীরিক, শৃঙ্খলামূলক ও সাংগঠনিক নানা বিষয়ে পারদর্শিতা অর্জন করেন।


প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়বদ্ধতা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালনের সক্ষমতা তৈরি করা হয়েছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সকল প্রশিক্ষণার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। প্রশিক্ষণার্থীরা নিজ নিজ বসতবাড়ি ও উন্মুক্ত স্থানে এসব চারা রোপণ এবং নিয়মিত পরিচর্যা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম জানান, প্রশিক্ষণপ্রাপ্ত ভাতাভোগী সদস্যরা নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা, সামাজিক ব্যাধি দূরীকরণে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।


সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাপনী কর্মসূচিতে শৃঙ্খলা, সেবা ও সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি পরিবেশ সচেতনতাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার