ধর্মপাশায় দুর্নীতির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ২৩:০০

ধর্মপাশা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম ভাঙিয়ে কিংবা প্রভাব খাটিয়ে দুর্নীতিতে জড়িতদের তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদির তার স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি স্থানীয় সংবাদকমীর্দের মাঝে সরবরাহ করেন। 

 


এতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নাম ভাঙিয়ে বা প্রভাব খাটিয়ে ধর্মপাশা উপজেলা থেকে শুরু করে মাঠপর্যায়ে যারা দুর্নীতি করছেন বা করেছেন তাদের নাম ঠিকানাসহ শাহীন কাদিরকে মুঠোফোনে জানাতে হবে। দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সহযোগিতা করলে মো. শাহীন কাদিরের ব্যক্তিগত পক্ষ থেকে শর্ত সাপেক্ষে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা দেওয়া হয়েছে।

 


ধর্মপাশা উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদির বলেন, জানতে পেরেছি ৫ আগস্টের পর কেউ কেউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির দলীয় নাম ভাঙিয়ে দুনীর্তি করে যাচ্ছে। কিন্তু উপযুক্ত প্রমাণ পাওয়া যাচ্ছে না। কেউ উপযুক্ত প্রমাণ দিয়ে সহযোগিতা করলে তাকে ৫ হাজার টাকা পুরস্কৃত করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার