নারীবেশে ঘুরছে অজ্ঞান পার্টি, সতর্কতার আহবান পুলিশের

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ২৩:১১

সুনামগঞ্জ পৌর শহরে সন্তান কোলে ঘুরে বেড়াচ্ছে ৪ নারী প্রতারক। প্রতারণার মাধ্যমে অজ্ঞান করে লুটে নিচ্ছে টাকা। একদিনেই শহরের দুটি দোকানে লুট করেছে একই চক্র। প্রতারণার শিকার হয়ে বিষয়টি থানাও ও অবগত করেছেন ভুক্তভোগীরা। আমলে নিয়ে সবাইকে সতর্ক থাকতে এবং প্রতারক চক্রকে ধরিয়ে দিতে ফেসবুকে পোস্ট দিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানা।

বুধবার শহরের কাজীরপয়েন্টে একটি মুদি দোকানে বোরকা পড়ে বাচ্চা কোলে আসেন ৪ নারী। বাচ্চার জন্য একটি লিচু কিনে ১০০ টাকার নোট দেন। টাকা নেয়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়েন দোকানী। জ্ঞান ফিরে দেখেন ক্যাশ ও মানিব্যাগে থাকা টাকা নেই, মহিলারাও নেই।  একই দিন শান্তিবাগের এক মহিলার দোকানেও একই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীরা বিষয়টি থানায় জানান। বিষয়টি জেনে ফেসবুকে পোস্ট দেয় সদর থানা। উল্লেখ করা হয়,  চার মহিলার একটি টিম আসছে সুনামগঞ্জ শহরে এরা অজ্ঞান পার্টির সদস্য। এই মহিলা টিমের সদস্যদের কোলে বাচ্চা থাকবে।
ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে ঢুকলে সন্দেহ হলেই তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিবেন। পরের আরেকটি পোস্টে বলা হয়,  কাগজের ভাজে রাসায়নিক পদার্থ দিয়ে অজ্ঞান করা হয়।

বৃহস্পতিবার রাত পর্যন্ত তাদের ধরতে পারেনি পুলিশ। তবে তাদের ধরতে কাজ করা হচ্ছে বলেও জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রতন সেখ। তিনি বলেন, এখন পর্যন্ত দুজন ভুক্তভোগী বিষয়টি জানিয়েছেন তবে এরা অতি চালাক। কাজ করেই পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশ তৎপর আছে। পাশাপাশি এমন কোন অস্বাভাবিক ঘটনা পরিলক্ষিত হলে জনগণকে আহবান করছি তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয়ার জন্য।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার