মাদকমুক্ত উপজেলা গড়তে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ১৮:৫১

শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা

সু.খবর ছবি

শান্তিগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদারের আহ্বান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে মাদক নির্মূল, অবৈধ পথে বিদেশ যাত্রা রোধ এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

 


বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন সভাকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।

 


সভায় শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহসহ অন্য বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক বিক্রেতা ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ কাজে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও অভিভাবকদের সরাসরি সহযোগিতা কামনা করেন তাঁরা।

 


সভাপতির বক্তব্যে ইউএনও হিল্লোল চাকমা বলেন, অপরাধমুক্ত এলাকা গড়তে অবৈধ পথে বিদেশ যাত্রায় জড়িত দালালদের তালিকা তৈরি করে আইনি প্রক্রিয়ায় আনা হবে।

 


সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দীন ও সদস্য সচিব রওশন খান সাগর এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব।

 


এছাড়া বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ছুফি মিয়া, জগলুল হায়দার, আব্দুল বাছিত সুজন, লুতফুর রহমান জায়গীরদার খোকন, সহিদুল ইসলাম ও মাসুক মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি সোহেল তালুকদার, মাওলানা রফিকুল ইসলাম এবং মাওলানা জামাল উদ্দিন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার