তিন ওষুধ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ১৮:২৬

ছবি : সংগৃহীত

ধর্মপাশা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তিন ফার্মেসি ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তাদের এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে তিন ফার্মেসিকে পৃথকভাবে ৩ হাজার, ১ হাজার ও ৩ হাজার টাকা করে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার