দিরাই পৌর পূজা উদযাপন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড কমিটি গঠন

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ১৮:৩২

ছবি : সংগৃহীত

দিরাই পৌরসভা পূজা উদযাপন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড (মজলিশপুর ও ঘাগটিয়া) কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় মজলিশপুর গ্রামের বাবা গাছতলায় আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে কনিক চৌধুরীকে সভাপতি, নান্টু দাসকে সহ—সভাপতি, বকুল দেবনাথকে সাধারণ সম্পাদক, রিংকু দেবনাথকে সাংগঠনিক সম্পাদক এবং রাকেশ সরকারকে কোষাধ্যক্ষ করা হয়েছে।


সাবেক কাউন্সিলর হিরেন দেবনাথের সভাপতিত্বে এবং বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিরাই পৌর শাখার আহ্বায়ক বকুল বণিক ও সদস্য সচিব বিশ্বজিৎ রায়সহ কমিটির সদস্য রবিন দাস, অসীম রায় চৌধুরী, রবীন্দ্র বৈষ্ণব, দিপংকর বণিক, হিল্লোল পুরকায়স্থ, প্রীতি দেবনাথ, মানিক চৌধুরী, দেবাশীষ দাস, সঞ্জয় তালুকদার ও দয়াময় দেবনাথ উপস্থিত ছিলেন।

 


সভায় ৬ নম্বর ওয়ার্ডের সঞ্জিত কুমার দাস, সুধাসিন্ধু দাস, দিগেন্দ্র দেবনাথ, বীরেন্দ্র দেবনাথ, গোপাল দে, হরিপদ দাস, গকুল দাস, রসরাজ তালুকদার, রাসেন্দ্র সরকার, সুবীর দাস উপস্থিত ছিলেন। 

 


সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং ওয়ার্ডের সকল শ্রেণি—পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা পৌর শাখার কাছে পেশ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।


নবগঠিত কমিটির সভাপতি কনিক চৌধুরী ও সাধারণ সম্পাদক বকুল দেবনাথ বলেন, ওয়ার্ডের সকলের মতামত ও সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আমরা আন্তরিকভাবে কাজ করব।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার